ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বীমা খাত নিয়ে কোন বক্তব্য নেই ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটেও

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

Link Copied!

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সম্পদের সুষম বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সোমবার (২ জুন) বিকেলে তিনি এই বাজেট উপস্থাপন করে।

তবে বিগত কয়েক অর্থবছরের মতো এবারের বাজেটেও উপেক্ষিত হয়েছে দেশের আর্থিক খাতের অন্যতম অংশীদার বীমা খাত। মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি গ্রহণসহ দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাজেটে বীমা খাত নিয়ে কিছুই বলা হয়নি।

এমনকি করপোরেট কর হারসহ বিভিন্ন ধরণের ভ্যাট-ট্যাক্স কমানোর যেসব দাবি করে আসছেন বীমা মালিকরা তার বাস্তবায়নও নেই এবারের বাজেটে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ৭৫ পৃষ্ঠার বাজেট বক্তব্যে (ইংরেজি) অন্য প্রসঙ্গে আলোচনায় মাত্র ৩ বার বীমা শব্দটি ব্যবহার করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এর মধ্যে ৪৬ নম্বর পৃষ্ঠায় ১১২ নম্বর পয়েন্টে- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ তে আনীত কতিপয় সংশোধনীর বিষয়ে বলতে গিয়ে একবার ‘বীমা কোম্পানিসমূহ’ শব্দের ব্যবহার করা হয়েছে।

এরপর ৬৩ নম্বর পৃষ্ঠায় করপোরেট কর সংক্রান্ত আলোচনার টেবিলে পরপর দুই লাইনে ‘পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ এবং ‘নন-পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ দুই বার বীমা শব্দটি এনেছেন অর্থ উপদেষ্টা।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি