ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে আইডিআরএর কার্যক্রমের প্রশংসা অর্থমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৯ বিকাল

Link Copied!

বীমা খাতের সংস্কার, সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহক আস্থা পুনর্গঠনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চলমান কার্যক্রমের প্রশংসা করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার ১৪ সেপ্টেম্বর বেলা ২টায় আইডিআরএ কার্যালয় পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

পরে আইডিআরএর চেয়ারম্যান, সদস্যবৃন্দ, কর্মকর্তা ও সব স্টাফের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সভায় দেশের বীমা খাতের বর্তমান অবস্থা, চলমান সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি অবহিত হন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।

সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আইডিআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বলতা ও আস্থার সংকট দূর করতে কর্তৃপক্ষ ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তদারকি কার্যক্রম আরও জোরদার করেছে।

তিনি বলেন, গ্রাহকদের আস্থা পুনর্গঠনে আইডিআরএ দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি পরিশোধ কার্যক্রম শুরু হওয়ায় পলিসিধারীরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন। এর মাধ্যমে বীমা খাতের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বীমা কোম্পানিগুলোকে আরও কার্যকর, দক্ষ ও গতিশীল করার লক্ষ্যে ঝুঁকিভিত্তিক তদারকি (Risk-Based Supervision) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার কাজ চলমান রয়েছে।

পলিসিধারীদের অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন তিনি। এ লক্ষ্যে গ্রাহক অভিযোগ নিষ্পত্তি এবং সেবা পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বীমার প্রয়োজনীয়তা, আর্থিক নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় বীমার গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে আইডিআরএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বীমাকে সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য, গ্রহণযোগ্য ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

আইডিআরএর চেয়ারম্যানের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গৃহীত উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

তিনি আশা প্রকাশ করেন, আইডিআরএর চলমান সংস্কার কার্যক্রম দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জনমুখী করে তুলবে এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা