ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিএসএমএমইউ-আইসিডিডিআরবির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ নভেম্বর ২০২৩, ৩:৪৮ বিকাল

Link Copied!

ছবির সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও আইসিডিডিআরবির মধ্যে রোগ প্রতিরোধ, প্রতিকার, চিকিৎসা ও গবেষণার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআরবির সাথে দ্য গ্লোবাল হেলথ নেটওয়ার্ক (টিজিএইচএন) চুক্তির ফলে নানা সুযোগ-সুবিধা পাবে এ বিশ্ববিদ্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক তুহিন, রেজিস্টার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, আইসিডিডিআরবি-র বৈজ্ঞানিক ও গবেষক (অসংক্রামক রোগ) ডা. আলিয়া নাহিদসহ আরো অনেকে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু