ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বিআইএ’র নব-নির্বাচিত প্রেসিডেন্টকে পপুলার লাইফের সিইওর অভিনন্দন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ বিকাল

Link Copied!

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর ২০২৫-২০২৬ মেয়াদে নব-নির্বাচিত প্রেসিডেন্ট এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিঃ এর চেয়ারম্যান সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য বিএম ইউসুফ আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।

এর আগে, গত রবিবার (২৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কনফারেন্স রুমে বিআইএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেনের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বর্তমানে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড ও পিউরিটি ফুডস লিমিটেডের চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস্ লিমিটেড ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সী, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী।

এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংক লিমিটেডের (পদ্মা ব্যাংক লি.) পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তণ চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট।

সাঈদ আহমেদ লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপারসন। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম বোট ক্লাব লিমিটেড এবং অল কমিউনিটি ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ খো-খো ফেডারেশন এবং রাজধানী শ্যুটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। সাঈদ আহমেদ শরীয়তপুর জেলা সমিতির পৃষ্ঠপোষক সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। তিনি ইতিপূর্বে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডে (২০১০-২০১২) মেয়াদে ভাইস-চেয়ারম্যান এবং (২০১৯-২০২৪) মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনেও সফলতার পরিচয় দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স