ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বায়ুদূষণের শীর্ষে আবারও ঢাকা

প্রতিবেদক
admin
১৭ অক্টোবর ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

বায়ুদূষণের শীর্ষে আজও রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১১ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১৮৬ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের স্কোর ১৬৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। শহরটির স্কোর ১৬৬ অর্থাৎ মুম্বাইয়ের বাতাসও অস্বাস্থ্যকর।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

চলতি বছর বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক বিবৃতিতে জানায়, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর ১০টি শহরের মধ্যে ৯টিই দক্ষিণ এশিয়ায়। এরমধ্যে ঢাকা অন্যতম। বাংলাদেশে মোট অকাল মৃত্যুর প্রায় ২০ শতাংশের জন্য দায়ী বায়ুদূষণ।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি