ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাস-ট্রাকের আয়ুস্কাল নির্ধারণ স্থগিতে জাতীয় কমিটির উদ্বেগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৩, ৪:০৭ বিকাল

Link Copied!

বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুস্কাল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার মাত্রা বেড়ে যাবে বলে আশঙ্কা ব্যক্ত করেছে সংগঠনটি।

আজ রোববার (১৩ আগস্ট) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন। নাগরিক সংগঠনটির নেতারা এই স্থগিতাদেশ জনস্বার্থে অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে ইতোপূর্বে সরকারের নেয়া দুটি সিদ্ধান্ত যৌক্তিক ছিল। এর একটি হচ্ছে- বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুস্কাল নির্ধারণ করে ২০ বছরের বেশি সময় চলাচলকারী বাস এবং ২৫ বছরের বেশি সময় চলাচলকারী ট্রাক নিষিদ্ধ। অন্যটি হলো- গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন, করিমনসহ ক্ষুদ্র যানবাহন চলাচল বন্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সোচ্চার এবং আন্তরিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এমন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দুটি সিদ্ধান্ত হঠাৎ স্থগিত করায় সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং গণপরিবহনখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯