ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বান্দরবানে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের অনুদান

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৩, ১০:৫৮ বিকাল

Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত গরীব ও অস্বচ্ছল রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন।

গতকাল শনিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে তাঁর বান্দরবান শহরের বাসভবন কার্যালয় হতে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২০ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার গরীব ও অস্বচ্চল মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সরকার দেশের গরীব ও অস্বচ্ছল মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে বিভিন্ন ভাতা প্রদান অব্যাহত রেখেছে। সরকারের এসব ভাতা পেয়ে দরিদ্র্য ও অস্বচ্ছল মানুষ তাদের জীবন সুন্দরভাবে চালাতে সক্ষম হচ্ছে।

মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, অতীতের আগের কোন সরকার জনগণের জন্য এত সুযোগ সুবিধা দেয়নি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের সুখ দুঃখের সরাথি হয়ে দেশের গরীব ও অস্বচ্ছল মানুষদের জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী বিধবা ভাতা, বয়স্কভাতা, ভিজিডি, ভিজিএফ, হরিজন, বেদে ও হিজড়া ভাতা, এছাড়া বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ছাত্রীদের উপবৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ নানান আর্থিক অনুদান প্রদান করে আসছে। তিনি বলেন, এ সরকার দেশের মানুষের কল্যাণে আজীবন নিবেদিত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক মিল্টন মুহুরী, সহকারী পরিচালক উর্বশী দেওয়ানসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত চিকিৎসাসেবাপ্রাপ্ত উপকারভোগী গরীব এবং অস্বচ্ছল রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?