ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে : বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৪, ৬:০৪ বিকাল

Link Copied!

বাজারে সিন্ডিকেট বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।

বাজার সিন্ডিকেট বিষয়টি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, ঢাকার কাওরানবাজারেই একটা পণ্য চার বার হাতবদল হয়, তাই না? এগুলো প্রিজামপটিভ মানি, তুমি এতো টাকায় বিক্রি করলে এতো টাকা পাবে। এভাবে টাকা আদায় করা হয়। এগুলো বন্ধ করতে হবে। চাঁদাবাজি হয় সেসব বন্ধ করতে হবে। জেলা শহর থেকে একটি ট্রাক মালামাল নিয়ে ঢাকা পর্যন্ত আসতে সাত হাজার টাকা লাগে, কেউ একজন আমাকে বলেছিলেন। তবে এটা কিন্তু বাণিজ্য কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব না। এটা যাদের দায়িত্ব, তাদের সঙ্গে কথা বলব।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অনেকে আত্মগোপনে রয়েছেন। নতুন করে চাঁদাবাজ তৈরি হবে না-সেই নিশ্চয়তা কী- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার কাছে অনেক প্রতিবেদন আসছে। চাল কিনবে চাতাল থেকে, এক গ্রুপ নিয়ে চলে গেছে। আরেকগ্রুপ এসে আবার চাঁদা দাবি করেছে। তাৎক্ষণিকভাবে ডেপুটি কমিশনারকে খোঁজখবর নিতে বলা হয়েছে। যাতে ভালো ব্যবসায়ীরা বাধাপ্রাপ্ত না হয়। আমি জানি, এক গোষ্ঠী গেলে নতুন করে আরেক গোষ্ঠী আসবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কোনো নির্দেশনা দেয়া হয়েছে কিনা-এ প্রশ্নে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে খোলাবাজারে কিছু বিক্রি করতে হবে। তবে সবকিছু একদিনে ভালো হয়ে যাবে এমন প্রত্যাশা যাবে না- এ কথা জানিয়ে উপদেষ্টা বলেন, হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিলে নিষ্পাপ লোকজন ভুক্তভোগী হবেন।

এ সময়ে এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে টিসিবির ডিস্ট্রিবিউশন স্থগিত আছে। আমরা পর্যবেক্ষণ করছি। খুব অল্প সময়ের মধ্যেই এটা চালু করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা