ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১

প্রতিবেদক
admin
২০ জুন ২০২৪, ৮:০৭ পূর্বাহ্ণ

Link Copied!

সাইদুর রহমান পঞ্চমালা মাঠে গরু চড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, হেদায়েতপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে মৃত্যু হয় সেলিম শেখের। এসময়, উজ্জ্বল হাওলাদার নামের এক যুবক আহত হয়। তাকে বা‌গেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (১৯ জুন) দুপু‌রে বা‌গেরহাট সদর উপ‌জেলার হেদা‌য়েতপুর ও পঞ্চমালা গ্রা‌মের মা‌ঠে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- বা‌গেরহাট সদর উপ‌জেলার পিসি ডেমা গ্রা‌মের হক আমিনের ছেলে সাইদুর রহমান (২৭) এবং পাশ্ববর্তী হেদায়েতপুর গ্রা‌মের শেখ কাউসারের ছেলে সেলিম শেখ (৫৫)।

নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন জানান, দুপুরে বৃষ্টি দেখে গরু ও মহিষ নিয়ে বাসায় ফেরার সময় বজ্রপাতে সাইদুর রহমানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা উজ্জ্বল গুরুতর আহত হয়। এই সময় ৩টি গরু ও একটি মহিষও মারা যায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জ্বল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছে। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers