ঢাকাবৃহস্পতিবার , ২০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন সহযোগিতা বাড়াতে বৈঠক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৬, ৩:২৩ বিকাল

Link Copied!

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও আগাম যাচাই, সক্ষমতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী চিউ চুন মানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে পর্যটন উন্নয়নে দক্ষতা, অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) বিনিময়ের বিষয়েও মতামত প্রকাশ করা হয়।

এ ছাড়া আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার পর্যটন সেবা খাতে বাংলাদেশের প্রশিক্ষিত কর্মী নিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দুই দেশ পর্যটন উন্নয়নের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়, ট্যুরিজম মালয়েশিয়া এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন: স্বাস্থ্যমন্ত্রী

মনো-সামাজিক পরিচর্যায় পুলিশকে প্রশিক্ষণ, ভুক্তভোগীকে উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব

মানুষের বদলে দেওয়া পৃথিবীতে দ্রুত বদলে যাচ্ছে প্রাণিজগৎ

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮৪১ মামলা

তিস্তার ভাঙনে বিলীন স্কুল, পরে ফেলা হচ্ছে জিওব্যাগ

বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বরগুনা পৌরসভায় বাড়ছে জনভোগান্তি

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা