ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহারে সতর্কতা জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৫, ১০:৩২ সকাল

Link Copied!

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে চাকরিতে নিয়োগসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রোজগারের লোভনীয় অফার দেওয়া হচ্ছে। এগুলো অবৈধ প্রচার ও প্রতারণা উল্লেখ করে করে এ ধরনের কার্যক্রমের ব্যাপারে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ ইত্যাদি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

উল্লিখিত বিজ্ঞপ্তিগুলোতে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় এসব প্রতারণামূলক বিজ্ঞাপন ও নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট দেখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত