ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বাংলাদেশ পৌরসভা সমিতির এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অগাস্ট ২০২৩, ১:৫৭ বিকাল

Link Copied!

বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট, ২০২৩ রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাটিতে সভাপতিত্ব করেন ম্যাবের সভাপতি নীলফামারি পৌরসভার সম্মানিত মেয়র জনাব দেওয়ান কামাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আজমত উল্লাহ খান।

উক্ত সভায় এইড ফাউন্ডেশনের পক্ষ্য থেকে “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা” টি সকল পৌরসভায় বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন প্রকল্প পরিচালক জনাব শাগুফতা সুলতানা।

প্রেজেন্টেশনটি উপস্থাপনার পর ম্যাবের সাধারণ সম্পাদক মাদারিপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব মো. খালিদ হোসাইন আলোচনায় অংশগ্রহণ করে বলেন, ম্যাব এই নির্দেশিকাটি বাস্তবায়নের জন্য এইড ফাউন্ডেশনের সাথে একযোগে কাজ করবে। অভিষেক অনুষ্ঠানে দেশের বিভিন্ন পৌরসভার প্রায় শতাধিক মেয়র অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু