ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে এক কোটি টাকা জরিমানা করল বিএসইসি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুলাই ২০২৫, ১১:২৮ সকাল

Link Copied!

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে এক কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে বীমা কোম্পানিটিকে এই জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র ৯৬৪তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত হয়। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এই কমিশন সভা অনুষ্ঠিত হয়।

কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক ব্যবস্থাপনা করা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান ফান্ড থেকে ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেডে ৪ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা উক্ত ফান্ডে ফেরত বা জমা দিতে আদেশ জারির সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিএসইসি’র কমিশন সভায়।

একইসঙ্গে এই অর্থ ফেরতে ব্যর্থ হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ১০ কোটি টাকা অর্থদন্ড আরোপেরও সিদ্ধান্ত হয়।

অপরদিকে যথাযথ তদারকি ও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এই অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি) ১ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয় কমিশন সভায়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স