ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বাংলাদেশে হেলথ প্রমোশন শীর্ষক দিনব্যাপী ভার্চুয়াল কনফারেন্স ২১ নভেম্বর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ নভেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

হেলথ প্রমোশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘Health Promotion in Bangladesh’ শীর্ষক দিনব্যাপী ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। কনফারেন্সে বিভিন্ন জনস্বাস্থ্য ও পরিবেশবাদী সংগঠন এর প্রতিনিধি এবং বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন। আগামী ২১ নভেম্বর ২০২৩ দুপুর ১২টায় এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে মূল আয়োজক হিসেবে থাকবে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। সহ-আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল এবং ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ।

কনফারেন্সটি সম্পূর্ণভাবে অনলাইনে আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা জুম (zoom apps) সফ্টওয়্যারের মাধ্যমে এ কনফারেন্সে সংযুক্ত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে ডাব্লিউবিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বিভিন্ন ধরণের অসংক্রামক রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশে ৭০ লক্ষ ডায়াবেটিস রোগী এবং ১২ থেকে ১৪ লক্ষ ক্যান্সার রোগী রয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী অসংক্রামক রোগের ঝুঁকিতে রয়েছেন। তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম-হাঁটা-চলা ও জীবনাচারের পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যের বিজ্ঞাপনের কঠোর নিয়ন্ত্রণ, যাতায়াতের ক্ষেত্রে হাঁটা ও সাইকেল ব্যবহারে নির্ভরতা বৃদ্ধি, খেলাধূলা ও সামাজিকীকরণের লক্ষ্যে পর্যাপ্ত উন্মুক্তস্থান নিশ্চিতসহ বিভিন্ন প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করা হলে এ অবস্থার পরিবর্তন সম্ভব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব হলে একদিকে চিকিৎসা নির্ভরতা কমবে অন্যদিকে ধীরে ধীরে চিকিৎসা খাতে রাষ্ট্রের ব্যয়ও কমে আসবে।

এ অবস্থায় স্বাস্থ্য এবং চিকিৎসার মধ্যে পার্থক্য, প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে অসংক্রামক রোগের প্রাদুর্ভাব হ্রাস, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাগুলোকে চিহ্নিত ও নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেই এ কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা