ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৫, ৩:১৩ বিকাল

Link Copied!

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে ২৭ কোটি ডলারের বেশি নতুন তহবিল ঘোষণা করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশের ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে জনগণের যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তা জোরদার করে চলেছে কানাডা।

আহমেদ হুসেন বলেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে আমরা বিশ্ব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছি।

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে ১৪টি প্রকল্পে নতুন তহবিল অর্থায়ন করা হবে। এসব প্রকল্পে কানাডার পাশাপাশি অন্য বিদেশি অংশীদার ও দাতারাও অর্থায়ন করছে।

গ্লোবাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি উন্নয়ন সহায়তার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের তুলনায় ফেডারেল লিবারেল সরকারের এই পদক্ষেপ একেবারেই ভিন্ন। ট্রাম্প ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে বিদেশি অর্থায়ন বন্ধ করে দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির সরকারি দক্ষতা বিভাগের সহপ্রধান ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের পরপরই ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেন। তারা বিশ্বজুড়ে সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়ার পাশাপাশি হাজার হাজার সরকারি কর্মীকে ছুটি দেন।

ট্রাম্প ও তার সরকারের লোকজন বিদেশি সহায়তা কর্মসূচিকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে দেখেন এবং দাবি করেন, তারা উদার রাজনৈতিক কার্যক্রমকে সমর্থন করেন। তবে তাদের সমালোচকদের মতে, এ ধরনের ব্যয় বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে শক্তিশালী করে এবং অন্যান্য দেশের বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করে।

ট্রাম্পের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের বিদেশি ত্রাণকর্মী ও সমর্থকরা। তারা বলছেন, কংগ্রেস অনুমোদিত তহবিল ব্যবস্থাপনাকারী একটি ফেডারেল এজেন্সিকে ভেঙে দিয়ে প্রেসিডেন্ট তার আইনি ও সাংবিধানিক এখতিয়ারের সীমা অতিক্রম করেছেন।

গ্লোবাল নিউজ লিখেছে, কানাডা যেসব প্রকল্পে সহায়তা দিচ্ছে, সেসবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এসব প্রকল্পের বিষয়বস্তু হচ্ছে লিঙ্গ সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং নারী ও মেয়েদের অধিকার।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স