ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বরিশাল ও ঝালকাঠীতে ডেল্টা লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

Link Copied!

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের বরিশাল ও ঝালকাঠী জোন অপারেশন সেন্টারের আওতাধীন ইউনিট ম্যানেজারদের অংশগ্রহণে একটি উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) ঝালকাঠী প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।

সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমা ডিভিশনের প্রধান আনোয়ারুল হক এবং ডিভিপি (উন্নয়ন প্রশাসন) এস.এম. শফিউল্লাহ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বরিশাল জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মো. জাফর উল্লাহ খান, এভিপি ও অপারেশন্স ম্যানেজার বিকাশ চন্দ্র দে, ঝালকাঠী জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন এবং ডিভিপি ও অপারেশন্স ম্যানেজার মো. মিজানুর রহমান এসএম।

সভায় ইউনিট ম্যানেজাররা তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি তুলে ধরেন এবং অর্ধবার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় অর্ধবার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‘স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমা কে সঙ্গে করে’—এই শ্লোগানকে সামনে রেখে উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক বলেন, “ক্ষুদ্র বীমার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”

সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি