ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে, একদিনে ৯৩ জন আক্রান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুন ২০২৫, ১:৫৯ বিকাল

Link Copied!

বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৫ জনে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮০ জন, বেতাগী উপজেলায় ২ জন, আমতলী উপজেলায় ১ জন, বামনা উপজেলায় ৬ জন এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন।

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৪২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ২০৬ জন, আমতলী উপজেলায় ৩ জন, বেতাগী উপজেলায় ৬ জন, বামনা উপজেলায় ১১ জন, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় ৮ জন করে চিকিৎসাধীন।

এছাড়া জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৮৩ জন, তালতলী উপজেলায় ২২ জন, বামনা উপজেলায় ৬১ জন, বেতাগী উপজেলায় ১৮ জন এবং আমতলী উপজেলায় ১৪ জন এবং পাথরঘাটা উপজেলায় ৯৭ জন।

অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২ জনের সবার বাড়ি বরগুনা সদর উপজেলায়।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা আজ। দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

এ সময় তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট