ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

বছরে ৬৯ হাজার হেক্টর কৃষি জমি অকৃষিখাতে চলে যাচ্ছে : বাপা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৩, ১:১৬ বিকাল

Link Copied!

দেশে প্রতিবছর ৬৯ হাজার হেক্টর কৃষি জমি ভবন নির্মাণসহ বিভিন্ন অকৃষিখাতে চলে যাচ্ছে। এভাবে কৃষি জমির পরিমান কমতে থাকলে হুমকীর মুখে পড়বে দেশের খাদ্য নিরাপত্তা। তাই কৃষি জমিসহ পরিবেশ রক্ষায় এখনই সরকারের জোড়ালো উদ্যোগ নেয়ার তাগিদে দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব।

“বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাত: বরাদ্দ বিশ্লেষণ ও আগামীর পথনকশা” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন স্থপতি ইকবাল হাবিব।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বাপা’র সহ-সভাপতি ড.আতিউর রহমান।

মূল প্রবন্ধে ড.আতিউর বলেন, পরিবেশ ও জলবায়ু বাজেটে গবেষণাখাতে খানিকটা বরাদ্দ বেড়ে হয়েছে ১৮২ কোটি টাকা। এই বরাদ্দ আরও বাড়ানো উচিৎ। একই সাথে এই টাকা কিভাবে কোথায় ব্যয় করা হবে সেজন্য  দেশের প্রথিতযশা ব্যক্তিদের সমন্বয়ে জুরি বোর্ড গঠন জরুরি বলেন জানান তিনি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সৌরবিদ্যুৎখাতে ২০ থেকে ২৫ শতাংশ প্রণোদনা দিয়ে জীবাশ্ম জ্বালানীর নির্ভরতা কমাতে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদও দেন ড.আতিউর রহমান।

তবে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কৃষি জমি, বন ও জলাশয় রক্ষায়। না হলে দুই হাজার একশো সালকে কেন্দ্র করে নেয়া বদ্বীপ পরিকল্পনা কাজে আসবে না বলে জানান বাপা’র যুগ্ম সম্পাদক ও  স্থপতি ইকবাল হাবিব। কারণ একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে শহরে উদ্বাস্তু মানুষের সংখ্যা বাড়ছে। অন্যদিকে প্রতিবছর ৬৯ হাজার হেক্টর কৃষি ও আবাদি জমি চলে যাচ্ছে বাড়ি,ভবন ও কারখানা নির্মাণসহ অকৃষিখাতে। যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য বড় হুমকী বলেও জানান ইকবাল হাবিব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপা’র নির্বাহী সদস্য  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ সভাপতি মো: রেফায়েত উল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক