ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বছরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স ২০ হাজার ৮৭০ কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৩ সকাল

Link Copied!

চলতি বছরের প্রথম দুই সপ্তাহেই দেশে এসেছে ১৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স), যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৮৭০ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৯০ কোটি টাকার বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারির প্রথম ১৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১২ হাজার ৩০৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬৯ দশমিক ৮০ শতাংশ।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। একই বছরের মে মাসে এসেছিল ২৯৭ কোটি ডলার, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়েছে।

তবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি বা ৩ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৫-২৬ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের হিসাবে দেখা যায়- জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধে যে হারে প্রবাসী আয় এসেছে, তা দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকলে নতুন রেকর্ড গড়তে পারে রেমিট্যান্স। তাদের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স আসা মাসে দৈনিক গড় ছিল ১০ কোটি ৪০ লাখ ডলার, আর চলতি মাসে দৈনিক গড় রেমিট্যান্স দাঁড়িয়েছে ১২ কোটি ১৬ লাখ ডলারে। এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের রেমিট্যান্স ইতিহাসে নতুন মাইলফলক তৈরি হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত