ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পাঁচ দিনজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৬, ১:০৮ বিকাল

Link Copied!

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দেশের কিছু এলাকায় প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৫ জুলাই) থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এদিন ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সোমবার (৬ জুলাই) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) এবং বুধবার (৮ জুলাই) দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বুধবার সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

ভাসমান সৌরশক্তিতে বদলে যেতে পারে ভারতের জ্বালানি খাত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

ফ্রান্সসহ ইউরোপে তীব্র গরমে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বাড়াতে ঢাকায় দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর সাদা এলইডি আলো?

বাংলাদেশের প্রতি ১০ শিশুর ৯ জনই জলবায়ু হুমকির মুখে: ইউনিসেফ

দেশে বাড়ছে এইচআইভি, ৪ বছরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

‘জোনাকি’ ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

শুধু হজম নয়, অন্ত্রও মানুষের ‘দ্বিতীয় মস্তিষ্ক’

দেশে হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু