ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

প্রবাসী কর্মীদের আর্থিক সুরক্ষায় নতুন বীমা পরিকল্প ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৪, ৩:৩৪ বিকাল

Link Copied!

প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন বীমা পরিকল্প এনেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। নতুন এই বীমা পরিকল্পের নাম ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’। এককালীন স্বল্প প্রিমিয়ামে এই বীমা সুবিধা নিতে পারবেন প্রবাসীরা।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর গুলশানে কনকর্ড পুলিশ প্লাজায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে ব্র্যাক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। দেশের রেমিটেন্স যোদ্ধাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে গার্ডিয়ান লাইফের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে ব্র্যাক।

গার্ডিয়ান লাইফ এবং ব্র্যাক যৌথভাবে এর আগেও দেশের প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন বীমা পলিসি চালু করেছে। যার মাধ্যমে দেশের প্রায় ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বীমা সুরক্ষার আওতায় এসেছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’তে আয়োজিত এ অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের চীফ এক্সেকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম, এফসিএ এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর। এছাড়াও ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. বেলায়েত হোসেন এবং গার্ডিয়ান লাইফের ডিরেক্টর ডেভিড গ্রিফিথস; হেড অফ মাইক্রোইন্স্যুরেন্স আব্দুল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’ বীমা পলিসির আওতায় থাকা কোন প্রবাসী কর্মী কর্মজীবনে মারা গেলে নমিনীকে এককালীন অর্থ দেয়া হবে এবং তার মরদেহ দেশে আনার জন্যে আর্থিক সুবিধা দেয়া হবে। এছাড়াও অসুস্থতায় হাসপাতালে চিকিৎসা সুবিধা ও প্রবাসে চাকরি হারানোর পর আর্থিক সহায়তা দেবে গার্ডিয়ান লাইফ।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। আমাদের নতুন এই বীমা পরিকল্প তাদের আর্থিক ঝুঁকি কমানোর পাশাপাশি তাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও স্থিতিশীল করবে। এই উদ্যোগ আমাদের ‘সবার জন্য বীমা’ লক্ষ্যকে পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর বলেন, প্রবাসীরা আমাদের দেশের জন্য যে আত্মত্যাগ করেন, এই পলিসি তাদের সেই অবদানের প্রতি সম্মান। এটি তাদের পরিবারে আর্থিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা আনবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত