ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুন ২০২৬, ১১:৩৭ সকাল

Link Copied!

চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭৩ শতাংশ বেশি।

মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮ দশমিক ৪১ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

শুধু ৮ জুন একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার প্রবাহও শক্তিশালী অবস্থানে রয়েছে।

চলতি জুন মাসের প্রথম আট দিনেও ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ সময়ে দেশে এসেছে ৯৭৯ দশমিক ০৯ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯২ শতাংশ বেশি। গত বছরের জুনের প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছিল ৯০৭ দশমিক ২০ মিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহমূলক নীতি, প্রবাসীদের আয় বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বাড়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Front-of-Package Labelling to Warn About Ultra-Processed Food Risks

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি, এরপর আরও বাড়বে বর্ষণ

বারবার পেটের সমস্যা? হতে পারে আইবিএসের লক্ষণ

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা