ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে ৪ সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৬, ১:২৪ বিকাল

Link Copied!

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ সোমবার (২ নভেম্বর) রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি ১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে কি বদলে যাচ্ছে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল?

সুপার এল নিনোর দাপটে ক্যালিফোর্নিয়ায় ছয়তলা সমান ঢেউ!

OPPO Find X10 Pro Max Now On for Pre-Order with True to Eyes Camera in Bangladesh

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

মাগুরায় তিন অবৈধ ইটভাটা বন্ধ, একজনের কারাদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানা বন্ধের নির্দেশ

জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান!

সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে ট্রাকচাপায় দুইজন নিহত

সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের জনপদে শীতের আমেজ, ঘন কুয়াশায় বিপাকে কৃষকেরা

বিএটিবিকে সিগারেট ও ই-সিগারেট আমদানির অনুমতি, হুমকিতে জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩১৮