ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

প্রধান উপদেষ্টার কাছে বিএটির শ্রমিক ও তাদের পরিবারের স্মরাকলিপি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ এপ্রিল ২০২৫, ৫:৩৩ বিকাল

Link Copied!

সরকারি নির্দেশনা অমান্য করেছে বহুজাতিক তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠান কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লীফ ফ্যাক্টরি, সেই সাথে শ্রম আইনের ৪৫ ধারা উপধারা লংঘন করায় সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ফ্যাক্টরির মৌসুমী শ্রমিকরা, অবস্থান কর্মসূচি চলাকালীন সপ্তম দিনে আজ মঙ্গলবার শ্রমিকদের সাথে তাদের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছে, অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সকাল ১১ টায় কুষ্টিয়ায় চৌড়হাস মোড় সংলগ্ন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লীফ ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে তারা, মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌসুমী শ্রমিকদের পরিবারের লোকজন। বক্তব্য শেষে শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এর আগে গতকাল সোমবার বিকেল ৪ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের আহবানে তার কার্যালয়ে মৌসুমী শ্রমিক এবং বিয়েটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি সমাধানের জন্য একত্রিত করা হয়। কিন্তু তাতেও কোন সমাধান হয়নি।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকগণ বলেন টানা ছয় দিন কর্মসূচি পালনের পরে গতকাল সোমবার জেলা প্রশাসকের আমন্ত্রণে আমরা ভেবেছিলাম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি এবং সরকারি নির্দেশনা মেনে বিষয়টি সমাধান করবেন, কিন্তু তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেই একের পর এক আইনের ভুল ব্যাখ্যা প্রদান করতে থাকে, তারা বলেন আমরা এতে বিব্রত হচ্ছিলাম কারণ সেখানে স্বয়ং জেলা প্রশাসককেই অপব্যাখ্যা প্রদান করছিলেন তারা। জেলা প্রশাসকের মহতি উদ্যোগ বিএটিবি আমলে না নিয়ে তারা তাদের কঠোর অবস্থানে থেকে সেখান থেকে বের হয়ে চলে আসলো।

জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা শেষে বের হওয়ার সময় বিএটিবির কর্মকর্তাদের সাংবাদিকরা প্রশ্ন কোন কথা না বলে তাড়াতাড়ি তারা সেখান থেকে চলে যায়।

শ্রমিকরা বলেন গতকাল আমরা টেলিভিশন এবং পত্র-পত্রিকায় দেখলাম শ্রম উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের আইন মেনে ব্যবসা করবে না হয় ব্যবসা গুটিয়ে তারা এখান থেকে চলে যাবে, এরপর আর কি কথা থাকতে পারে। তারা বলেন আমরা আমাদের যৌক্তিক দাবি এবং সরকারি নির্দেশনার পক্ষে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব, যতদিন পর্যন্ত ২২ দফা দাবি কার্যকর না হবে।

আজকের অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া পরিবারের পক্ষ থেকে বলা হয়, দেশের সরকারের ক্ষমতার ওপরে কি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ক্ষমতা যে, দেশের সরকারের আইন তারা মানবে না সরকারের মন্ত্রণালয়ের নির্দেশন মানবে না। তারা আরো বলেন, আজকে আমরা মেয়ে হয়েও রাস্তায় নেমেছি, আমরা এই দাবির পক্ষে সামনে আরো কঠোর কর্মসূচিতে অংশ নেব অতি দ্রুত এই ২২ দফা মেনে নেন, না হলে কোন শক্তি প্রয়োগ করে আমাদের দামাতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কুষ্টিয়া লীফ ফ্যাক্টরির মৌসুমী শ্রমিকগণের ২২ দফা দাবির প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পর গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শ্রমিকদের দাবি দাওয়াসমূহ ৩ কর্মদিবসের (২২ এপ্রিল) মধ্যে আইনগত ব্যবস্থা নিতে নিলুফা ইয়াসমিন উপসচিব স্বাক্ষরিত একটি চিঠিতে প্লান্ট ম্যানেজার, জি,এল,টি প্লান্ট বরাবর নির্দেশ প্রদান করা হয়।

সরকারের দেওয়া সেই নির্দেশনা সম্পুর্ন ভাবে অমান্য করে এবং শ্রম আইন লঙ্ঘন করে মৌসুমী শ্রমিকদের বাদ রেখে ঠিকাদারি শ্রমিক নিয়ে ২৪ এপ্রিল মৌসুম শুরুর উদ্যোগ নিয়েছিল ফ্যাক্টারিটি, কিন্তু শ্রমিকদের কঠোর অবস্থান কর্মসূচি পালনের কারণে মৌসুমের কার্যক্রম শুরু করতে পারেনি বিএটিবি কর্তৃপক্ষ। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরির সকল রকম কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে।

গত বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে দিন-রাত বিরামহীন ভাবে ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিকরা।

অবস্থান কর্মসূচিতে শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২০১২ সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, এক নিয়োগপত্র, আইন বহির্ভূত বাইরে রাখা শ্রমিকদের চাকুরীতে পুনর্বহানসহ ২২দফা দাবি পূরণ করতে হবে।

এদিকে সরকারি নির্দেশনা না মানায় শ্রম আইন ২০০৬ লঙ্ঘনের দায়ে খুলনা বিভাগীয় শ্রম আদালতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কুষ্টিয়ার নামে মামলা দায়ের করেছে কুষ্টিয়ার কলকারখানা অধিদপ্তর।

কুষ্টিয়া কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরিদর্শক ফরহাদ ওহাব, জানান, গতকাল সোমবার কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয় দুই পক্ষকে ডেকেছিলেন সমাধানের জন্য, কিন্তু সেখানে দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকাই সমাধান হয়নি। তিনি বলেন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া থেকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এর বিরুদ্ধে শ্রম আইন ২০০৬ না মানার ফলে ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান,একটি সুন্দর সমাধানের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মৌসুমী শ্রমিক ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকা হয়েছিল কিন্তু দুই পক্ষ তাদের অবস্থানে অনড় থাকার ফলে কোন সমাধান টানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

ADB Appoints New Country Director for Bangladesh

বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দিল এডিবি

বান্দরবান সদর হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের পাশে বিএমএসসি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭