ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

প্রথমবার নিলামে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুলাই ২০২৫, ২:২৮ বিকাল

Link Copied!

প্রথমবারের মতো দেশের ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স ও রফতানি আয়ে ইতিবাচক ধারা তৈরি হওয়ায় বাজারে ডলারের চাহিদা হ্রাস পায়, যার ফলে ডলারের দরও কমতে শুরু করে। এমন পরিস্থিতিতে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মোট ১৮টি ব্যাংক থেকে ১৯১ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

আরিফ হোসেন খান বলেন, ‘বাজারে চাহিদা কমে যাওয়ায় হঠাৎ করে ডলারের দর কমতে শুরু করে। রফতানিকারক ও রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের স্বার্থে ডলার কিনেছি। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তবে অনেক দিন ধরে ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় এতদিন এমন প্রয়োজনে পড়িনি।’

গত এক সপ্তাহে ডলারের দাম প্রায় ২ টাকা ৯০ পয়সা কমেছে। বেশিরভাগ ব্যাংক রেমিট্যান্সের ডলার কিনতে ১২০ টাকা রেট প্রস্তাব করেছে, যদিও কিছু ব্যাংক ১২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিতে চেয়েছে।

গত ডিসেম্বরের শুরুতে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। মাত্র দুই কার্যদিবসে ডলার-টাকার বিনিময় হার রেকর্ড ভেঙে ১২৮ টাকায় পৌঁছায়। পরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে দর কিছুটা স্বাভাবিক হয়। তখন অস্বাভাবিক দামে রেমিট্যান্স কেনার অভিযোগে ১৩টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, কয়েকটি ব্যাংকের অপরিণত সিদ্ধান্তে অস্থিরতা তৈরি হয়েছে। বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো ইচ্ছেমতো দর বাড়াচ্ছে—এ ধরনের আচরণ বরদাশত করা হবে না।

পরবর্তীতে চলতি বছরের মে মাসের মাঝামাঝি বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থায় চলে যায়, যার ইতিবাচক প্রভাব ধীরে ধীরে বাজারে পড়তে শুরু করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স