ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পূর্বাচলে চলন্ত ট্রাকের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ সকাল

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী মাহমুদ হাসান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) সড়কের ল্যাংকার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। আহত মাহমুদ হাসান একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঞ্চন সেতুর দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। একপর্যায়ে ল্যাংকার মাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলেই যুবদল নেতা আনোয়ার হোসেনের মৃত্যু হয়। অপর আরোহী মাহমুদ হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট