ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ সকাল

Link Copied!

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল ও রোমাঞ্চকর পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেওয়ার ফলে দিনের আলো হঠাৎ অন্ধকারে মিলিয়ে যাবে। তবে মহাজাগতিক এই দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না।

গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর চাঁদের প্রচ্ছায়া দ্রুত পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে।

বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণের সরাসরি পথ বা ‘পাথ অব টোটালিটি’ উত্তর রাশিয়া থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড পেরিয়ে আটলান্টিক মহাসাগর হয়ে স্পেন ও পর্তুগালের দিকে যাবে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া এবং স্পেন ও পর্তুগালের কিছু অংশ থেকে পূর্ণগ্রাস সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে।

স্পেনের লিওন, ভ্যালেন্সিয়া ও জারাগোজা পূর্ণগ্রাসের সরাসরি পথে রয়েছে। নাসার তথ্য অনুযায়ী, স্পেনের লিওনে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে এবং তা প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে।

মাদ্রিদ ও বার্সেলোনায় পূর্ণগ্রাস দেখা না গেলেও সেখান থেকে সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢেকে যাওয়ার দৃশ্য দেখা যাবে। ইউরোপের অন্যান্য শহরের মধ্যে প্যারিসে ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ সূর্য ঢাকা পড়বে। উত্তর-পশ্চিম আফ্রিকার আলজিয়ার্সে ৯৬ শতাংশ এবং কাসাব্লাঙ্কায় ৮৭ শতাংশ সূর্য ঢাকা পড়বে। এছাড়া উত্তর আমেরিকার আলাস্কা ও কানাডার বিভিন্ন অঞ্চল থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদের ছায়া সূর্যের পুরো চাকতিকে ঢেকে ফেললে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়।

সূর্যের ব্যাস চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড় হলেও সূর্য পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ দূরে। ফলে পৃথিবী থেকে আকাশে সূর্য ও চাঁদকে প্রায় সমান আকারের মনে হয় এবং পূর্ণ সূর্যগ্রহণ সম্ভব হয়।

বাংলাদেশ থেকে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ গ্রহণের মূল পথ উত্তর গোলার্ধের উত্তর আটলান্টিক ও ইউরোপীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে।

এদিকে সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নাসা। পূর্ণগ্রাসের একেবারে শেষ মুহূর্তগুলো ছাড়া খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। আংশিক গ্রহণ দেখার সময় অবশ্যই সার্টিফায়েড সৌর পর্যবেক্ষণ চশমা বা উপযুক্ত সোলার ফিল্টার ব্যবহার করতে হবে।

আজকের পর পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট। ওই গ্রহণ দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে পূর্ণগ্রাস হিসেবে দেখা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People