ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রথম ঘণ্টার লেনদেনে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জানুয়ারী ২০২৫, ১১:২৪ সকাল

Link Copied!

সপ্তাহের তৃতীয় কার্যদিবসের প্রথম ঘণ্টায় ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সবকটি সূচকের উত্থান হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। মঙ্গলবার (২৮ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট।

বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৩ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২ পয়েন্ট। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২২, কমেছে ৫৬ এবং অপরিবর্তিত আছে ৮৭ কোম্পানির শেয়ারের দাম।

সূচকের উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রাম পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১, কমেছে ৮ এবং অপরিবর্তিত আছে ৭ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭ লাখ টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত