ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পাটব্যাগ চালুর উদ্যোগে পাটের দাম বেড়েছে : বস্ত্র ও পাট উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৪, ১২:০৭ বিকাল

Link Copied!

পাটব্যাগ চালুর উদ্যোগে পাটের দাম বেড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে পাটের অনেক ফেব্রিকস তৈরি হচ্ছে। বিভিন্ন দেশে দূতাবাসে পাটপণ্য প্রদর্শনীর কর্নার তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এতে দেশের পাটপণ্যের আরও বেশি প্রচার হবে। এছাড়া ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ব্যবহারে মাধ্যমে দক্ষতা বাড়িয়ে এদেশের কর্মসংস্থান বাড়াতে কাজ করা হবে বলে জানান তিনি।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ‘টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

তিনি আরও বলেন, ‘টেক্সটাইল এবং পাটখাতে বেশি গবেষণার জন্য আলাদা প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তুতি হচ্ছে। ইংরেজি ভাষা দুর্বলতায় অনেকে চাকরি পায় না, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ব্যবহারে মাধ্যমে দক্ষতা বাড়িয়ে এদেশের কর্মসংস্থান বাড়াতে কাজ করা হবে।’

মোট চারটি ক্যাটাগরিতে চারটি কোম্পানিকে এই পুরস্কার দেয়া হয়। এগুলো হলো: মাসকো গ্রুপ-প্রসেসিং (গার্মেন্টস) ক্যাটাগরি, উর্মি গ্রুপ-প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরি, শাশা ডেনিমস- মার্কেটিং এবং মার্কেট ডেভেলপমেন্ট ক্যাটাগরি এবং কোটস বাংলাদেশ-এইচআর/অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএ সভাপতি মো. হাতেম ও বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। সভাপতিত্ব করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (বিইউএফটি) প্রো-ভিসি প্রফেসর ড. আইয়ুব নবী খান।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা