ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

পলিসি গ্রাহকদের জন্য হেলথ কার্ড চালু করল ডেল্টা লাইফ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অগাস্ট ২০২৫, ৪:৪৪ বিকাল

Link Copied!

পলিসি গ্রাহকদের স্বাস্থ্যসেবায় বাড়তি সুবিধা দিতে হেলথ কার্ড চালু করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর পল্টনস্থ ডিআর টাওয়ারের ডেল্টা ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান (ACII-UK) হেলথ কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু (FCMA) এবং প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মিলটন বেপারী (FCA)।

হেলথ কার্ডের সুবিধা ও কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত তুলে ধরেন ইভিপি (উন্নয়ন) মো. ফরহাদ জলিল এবং ইভিপি (গ্রুপ এন্ড হেলথ) রাজীব কান্তি সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইভিপি মিসেস আফরিন হক (একচ্যুয়ারি), ইভিপি (মানবসম্পদ) মো. আসাদুজ্জামান মল্লিক, ইভিপি (লিগ্যাল) মো. আব্দুল আউয়াল, ইভিপি (হিসাব) পল্লব ভৌমিক এবং ইভিপি (আইটি) শামীম রেজাসহ অন্যান্য কর্মকর্তা।

নতুন এই হেলথ কার্ডের মাধ্যমে ডেল্টা লাইফের পলিসি হোল্ডাররা দেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। হাসপাতালের নির্দিষ্ট করপোরেট কাউন্টারে কার্ড প্রদর্শনের মাধ্যমে গ্রাহকরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত