ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ দূষণ প্রতিরোধে প্রার্থীদের অঙ্গীকারের আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৪, ১০:০৩ সকাল

Link Copied!

পরিবেশ দূষণ প্রতিরোধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুনির্দিষ্ট অঙ্গীকার দাবি করেছেন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তারা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে পরিবেশ সুরক্ষায় অঙ্গীকার করবেন। নির্বাচনের পর দাবি বাস্তবায়নে তারা কার্যকর পদক্ষেপ নেবেন এটাই জনগণ প্রত্যাশা করে।

রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর পাড়ে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ‘পরিবেশ দূষণ প্রতিরোধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অঙ্গীকার চাই’ শীর্ষক প্রচারাভিযান কর্মসূচিতে এসব কথা বলেন তারা। ওয়াটার কিপার্স বাংলাদেশ ও বুড়িগঙ্গা নদী মোর্চা যৌথভাবে এর আয়োজন করে। কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিলো সমাবেশ, র‌্যালি ও মুকাভিনয়।

ওয়াটার কিপার্স বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভিন, সচেতন নাগরিক সমাজ সংগঠনের নির্বাহী পরিচালক এস এম জাহাঙ্গীর আদেল, নিরাপদ চিকিৎসা চাই সাধারণ সম্পাদক উম্মে সালমা ও বারোগ্রাম উন্নয়ন সংঘের সদস্য জান্নাতী আক্তার রুমা।

উদ্বোধনী বক্তব্যে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, আপনারা সবাই জানেন আমাদের নদী কীভাবে দখল হয়ে যাচ্ছে। কীভাবে আমরা নদী দূষণ করে চলেছি। আমরা নিজেরা যেমন আমাদের আশপাশের পরিবেশ এবং নদী ধ্বংস করছি, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিকভাবেও আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এসব সমস্যা সমাধানে রাজনৈতিক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দাবি করছি তারা যেন পরিবেশ এবং নদীর রক্ষার বিষয়ে অঙ্গীকার করেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?