ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

পঞ্চম আহকাব আন্তর্জাতিক মেলা শুরু ৩০ নভেম্বর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৩, ৫:৩৯ বিকাল

Link Copied!

বাংলাদেশে এ্যানিমেল হেল্থ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) ৫ম বারের মতো আন্তর্জাতিক মেলা আয়োজন করতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় ৩ দিনের এই মেলা আগামী ৩০ নভেম্বর ২০২৩ হতে ২ ডিসেম্বর ২০২৩ইং পর্যন্ত প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭:০০ ঘটিকা পর্যন্ত চলবে। বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমর্থনে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় দেশী-বিদেশী মিলিয়ে ২১৫ টি কোম্পানীর ৫৮০টি ষ্টল রয়েছে। এ মেলা দেশের মৎস্য ও প্রাণিজ খাতের সমস্যা ও এর প্রতিকার, কারিগরি উন্নয়ন, নরিাপদ আমষিরে স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে ব্যাপকভাবে অবদান রাখবে। এ ছাড়াও এ মেলাতে পোাষা প্রাণির রোগ নিরাময় ও লালন পালনের বিবিধ তথ্য প্রদর্শন করা হবে।

মেলা আগামী ৩০ নভেম্বর ২০২৩ইং সকাল ১০:৩০ ঘটিকায় উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডঃ নাহিদ রশিদ বিশেষ অতিথি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডাঃ মো এমদাদুল হক তালুকদার এবং মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব খঃ মাহবুবুল হক গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন। জনাব সায়েম উল হক, প্রেসিডেন্ট, এ্যানিমেল হেল্থ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ ছাড়াও মেলার উদ্বোধনি অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ নির্মানে প্রাণিজ ও মৎস্য খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সংক্রান্ত বিষয়ে দুইটি গবেষনাপত্র উপস্থাপন করা হবে।

মেলায় বাংলাদেশ, চীন, মিশর, জার্মানী, ভারত, পোল্যান্ড, দক্ষিন কোরিয়া, রোমানিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ অন্যান্য দেশের জাতীয় ও আন্তর্জাাতিক অঙ্গনে খ্যাতনামা অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং এ্যানিমেল হেল্থ সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরনাদি উপস্থাপন করা হবে। বাংলাদেশের প্রাণিজ সেক্টরের সকল উদ্যোক্তা, খামারী, পেশাজীবি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগন মেলায় অংশগ্রহনের মাধ্যমে এ সেক্টরের বিভিন্ন সমস্যা, প্রতিকারের উপায়, নতুন বিনিয়োগ, সম্ভাবনা ও সার্বিক বিষয়ে জ্ঞান আহরণের মাধ্যমে এ সেক্টরে অবদান রাখতে সক্ষম হবেন। মলো চলাকালীন সময় কোন প্রকার প্রবেশ ফি ছাড়াই যে কোন দর্শনার্থী মেলা পরিদর্শন করতে পারবেন।

জনাব সায়েম উল হক, প্রেসিডেন্ট আহকাব; জনাব মোহাম্মদ আফতাব আলম, সেক্রেটারি জেনারেল আহকাব এবং এ মেলার আইটি ও মিডিয়া ম্যানেজমেন্ট সাব-কমিটির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন খান ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যগণ প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে ইব্রাটাস ট্রেডিং কোম্পানী, গোল্ড স্পন্সর হিসেবে ইন্টার এগ্রো বিডি লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে আদিয়ান এগ্রো লিমিটেড পৃষ্ঠপোষকতা করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা