ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ সকাল

Link Copied!

হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি সাধারণত আগেভাগেই শুরু হয়। ভাদ্র-আশ্বিন পেরিয়ে এখন কার্তিক মাস। হেমন্তের এ সময়ে দিনের বেলা রোদের উষ্ণতা থাকলেও সকাল ও সন্ধ্যার বাতাসে বাড়ছে শীতের আমেজ।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন এ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। শীতের শুরু হওয়ায় সামনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে, কার্তিকের আবহাওয়ায় তেঁতুলিয়ার প্রকৃতিতেও এসেছে পরিবর্তন। চা-বাগান, সবুজ মাঠ, নদীর পাড় ও সীমান্তঘেঁষা এলাকায় ভোরের কুয়াশা, পাতায় জমে থাকা শিশির আর হিমেল বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। দিনের রোদে হেমন্তের উষ্ণতা আর সকাল-সন্ধ্যার বাতাসে শীতের পরশ-দুইয়ের মিশেলে প্রকৃতিতে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ।

Facebook Comments Box

আরও পড়ুন

চার দফায় ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমল সোনার দাম

PKSF, IAB to launch climate-smart house design competition

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

শিশুদের খাদ্যনিরাপত্তা শেখাতে প্রাথমিকে কৃষি শিক্ষার তাগিদ

কপ৩১-এর স্পন্সর কোক হোল্ডিংয়ের বিরুদ্ধে নীতি লঙ্ঘনের অভিযোগ

৫ দশকে বিশ্বজুড়ে বন্যপ্রাণী কমেছে ৭৩ শতাংশ, অস্তিত্ব সংকটে প্রকৃতি

New Cicada Species Discovered; Climate Change May Shift Its Habitat