ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, একদিনে তাপমাত্রা কমল ৩ ডিগ্রি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ সকাল

Link Copied!

হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। রাতের তাপমাত্রা কমার পাশাপাশি ভোরের হালকা কুয়াশায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে তেঁতুলিয়ায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭২ শতাংশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বেশি হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে বাড়ছে ঠান্ডার তীব্রতা। সকালে সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর পর থেকেই পরিবেশ শীতল হয়ে উঠছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা ও রাতে বাড়ছে শীতের আমেজ।

এদিকে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে জনপদের বিভিন্ন এলাকা। সমতলের চা-বাগান, খোলা মাঠ ও গ্রামীণ জনপদে হেমন্তের স্নিগ্ধ প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীতের আগমন। আবহাওয়ার এমন পরিবর্তনে স্থানীয় বাসিন্দারাও শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, সবে শীতের শুরু হয়েছে। সামনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি

‘খুনি রোবট’ থামাতে ব্যর্থ বিশ্ব: হত্যাকাণ্ডের ঝুঁকিতে মানবজাতি

বাড়ি ফেরার পথে এক পরিবারের ৯ জনের মৃত্যু

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভেপ টানলেই হারাতে পারেন জ্ঞান! অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

যে ক্যানসারে বাঁচার আশা কম, সেই রোগেই আশার আলো নতুন ওষুধের

হিরোশিমার পারমাণবিক হামলার পরও বেঁচে ছিল যে গাছ

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার দাবিতে সৌদি আরবের মুখোমুখি ১৩০ দেশ

কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, মৃত্যু ছাড়াল ৫ হাজার ৬০০

ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে ক্ষতির মুখে রাজবাড়ীর আমন চাষিরা

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনা, আতঙ্কে বেড়িবাঁধের বাসিন্দারা