ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নোয়াখালীতে হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করল প্রশাসন

প্রতিবেদক
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ

Link Copied!

সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার। গতকাল ২৭ ডিসেম্বর সিভিল সার্জন এক লিখিত আদেশে সাউথ বাংলা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ রাখার এ নির্দেশ দেন।

জানা যায়, গত ১৬ অক্টোবর রাতে মাইজদীর সাউথ বাংলা হাসপাতালে সাংবাদিক আবদুল আউয়ালের মেয়ে উম্মে সালমা নিশির সিজারিয়ান অপারেশন হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লায় নেওয়ার পথে মাসহ নবজাতকের মৃত্যু হয়।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনরা অপচিকিৎসার অভিযোগ এনে সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সুপারিশের আলোকে হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দেন জেলা সিভিল সার্জন।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি