ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৫, ১০:০১ সকাল

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছেন।

বুধবার (৬ আগস্ট) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই পরিবারের ১১ জন সদস্য ওমানপ্রবাসী এক আত্মীয়কে আনতে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে একটি হাইস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

চৌমুহনী ফায়ার স্টেশন থেকে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে তারা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী গাড়ি থেকে বের হয়ে আসতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মৃত্যুবরণ করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও খাল থেকে তুলে আনা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে নিশ্চিত হওয়া গেছে, ওমানপ্রবাসী ব্যক্তি দুর্ঘটনায় বেঁচে গেছেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা