ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মার্চ ২০২৬, ১১:১২ সকাল

Link Copied!

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২৫ মিনিটের শিলাবৃষ্টিতে উপজেলার সদর, আগিয়া, হোগলা, ঘাগড়া, বিশকাকুনী, ধলামূলগাঁও ও নারান্দিয়া ইউনিয়নে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, ঝড়ে ও শিলার আঘাতে টিনের ঘরের চালা ফুটো হয়ে গেছে, গাছ ভেঙে ঘরের ওপর পড়ে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা তানিয়া আক্তার বলেন, “শিলার আঘাতের শব্দ পাথর ছোড়ে মারার মতো ছিল, দরজা-জানালা বন্ধ রাখা যাচ্ছিল না।”

কৃষক মো. আইনউদ্দিন খাঁ জানান, বোরো ধানের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগিয়া ইউনিয়নের মোশাররফ তালুকদার বলেন, “এমন শিলাবৃষ্টি আগে খুব কম দেখেছি, টিনের চালের ওপর বিকট শব্দে আঘাত কতটা ভয়ঙ্কর বোঝা গেছে।”

পূর্বধলা সদর ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল হক ভূঁইয়া বলেন, “নজিরবিহীন শিলাবৃষ্টি হয়েছে, তবে বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।”

ঝড়ের কারণে জারিয়া লোকাল ট্রেনের চলাচলও সাময়িকভাবে ব্যাহত হয়। ৪নং জারিয়া ইউনিয়নের বারধার এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে, পরে স্থানীয়দের সহায়তায় সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার