ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বাজার পরিস্থিতি তদারকিতে বিশেষ ট্রান্সফোর্স গঠন

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অক্টোবর ২০২৪, ৯:১৯ বিকাল

Link Copied!

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ৯ সদস্যের বিশেষ ট্রান্সফোর্স গঠন করেছে সরকার।

আজ (৭ অক্টোবর) অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল এর সিনিয়র সহকারী সচিব মো: মেহদি হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা হলেন:

অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক ও সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে আছেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধি দুইজন।

ট্রাস্কফোর্সর কার্যপরীধির মধ্যে রয়েছে টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার/বৃহৎ আড়ত /গোডাউন /কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে।

টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্য দামের পার্থক্য ন্যূনতম থাকে নিশ্চিত করবে সকল স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করবে।

টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাসসেল হোয়াটসঅ্যাপ (০১৯১২৯৩০৫৯২) ইমেইল atc2.pmfe@mincom.gov.bd জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে whatsapp নাম্বার (০১৭১১৩৭৩৮০২) ও ইমেইল dd-opration@dncrp.gov.bd প্রেরণ করবে জাতীয় ভোক্তা অধিকার রক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্য বাণিজ্য মন্ত্রণালয় প্রতিবেদন প্রেরণ করবে। টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে পারবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট