ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নাটোরে ৩৫০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৫, ২:৫৩ বিকাল

Link Copied!

চলতি মৌসুমে নাটোরে সাত উপজেলায় ৫ হাজার ৬৯৩ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৮৬ মেট্রিক টন। এই আমের বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা হতে পারে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে নাটোরে সব ধরনের গুটি আম পাড়া শুরু করেছেন বাগান মালিক ও চাষিরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাটোরে ৫ হাজার ৬৯৩ হেক্টর জমিতে আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে জেলায় ৫ হাজার ৭১৮ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছিল। চলতি মৌসুমে নাটোর সদর উপজেলায় ১ হাজার ১২০ হেক্টর, বাগাতিপাড়া উপজেলায় ১ হাজার ২১০, গুরুদাসপুর উপজেলায় ২৮০, লালপুর উপজেলায় ১ হাজার ৮০৫, সিংড়া উপজেলায় ৩৭০, নলডাঙ্গা উপজেলায় ৪১৮ এবং বড়াইগ্রাম উপজেলায় ৪৯০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, চলতি মৌসুমে নাটোর জেলায় আমের ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে বাগান মালিক, চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা লাভবান হবেন।

২০২৫ সালের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি জাতের আম পাড়া ও বাজারজাত শুরু হয়েছে। এরপর ২৫ মে গোপালভোগ আম, ৩০ মে রাণী পছন্দ, খিরসাপাত, ২ জুন লক্ষণভোগ, ১২ জুন ন্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি, হাড়িভাঙ্গা ও মোহনভোগ, ৪ জুলাই মল্লিকা, ১০ জুলাই বারি-৪, ২০ জুলাই আশ্বিনা এবং গৌরমতি আম ১০ আগস্ট গাছ থেকে সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা