ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনশক্তি গড়তে জার্মানি-বিপিএমআই যৌথ উদ্যোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ সকাল

Link Copied!

বাংলাদেশে ন্যায্য ও টেকসই জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে যৌথভাবে কাজ করছে জার্মান উন্নয়ন সহযোগিতা ও বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)।

এর অংশ হিসেবে ‘স্কিলস ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল এনার্জি সলিউশনস’ (স্কিলস৪এসই) প্রকল্পের আওতায় সৌর ও বায়ুশক্তি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত চার মাসে এ প্রশিক্ষণ শেষ করেছেন ৭৭ জন পেশাজীবী। তাদের মধ্যে ৬৪ জন সোলার ফটোভোলটাইক এবং ১৩ জন বায়ুবিদ্যুৎ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) পক্ষে জিআইজেড বাস্তবায়িত প্রকল্পটির মূল লক্ষ্য হলো টেকসই জ্বালানি রূপান্তরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৌশল পেশাজীবীদের দক্ষতা বাড়ানো।

এ উদ্যোগের অগ্রগতি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা নিয়ে সোমবার (২৪ আগস্ট) ঢাকায় ‘জাস্ট এনার্জি ট্রানজিশন: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ডেভেলপিং এ স্কিলড ওয়ার্কফোর্স ফর দ্য পাওয়ার সেক্টর’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় সোলার ফটোভোলটাইক, বায়ুবিদ্যুৎ, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবং হাইব্রিড নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মতো খাতে দক্ষ জনশক্তির বাড়তে থাকা চাহিদা তুলে ধরা হয়।

ঢাকায় জার্মান দূতাবাসের কাউন্সেলর ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিখ ক্লেপমান বলেন, ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য শুধু নীতি, বিনিয়োগ ও প্রযুক্তি যথেষ্ট নয়; আধুনিক জ্বালানি অবকাঠামো পরিকল্পনা ও পরিচালনার জন্য দক্ষ জনশক্তিও প্রয়োজন।

তিনি বলেন, বিপিএমআইয়ের সঙ্গে জার্মান উন্নয়ন সহযোগিতার এ উদ্যোগ জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে একটি ভালো উদাহরণ।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা বিপিএমআইয়ের প্রশিক্ষণ ও পাঠ্যক্রমকে শিল্প খাতের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন।

পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষতা উন্নয়নের একটি শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে বিপিএমআইয়ের অবস্থান আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত