ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১১:১৫ সকাল

Link Copied!

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রায় ২০০টি দাতব্য সংস্থায় কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই অনুদান পাঠানো যাবে। ফলে দাতাদের দেওয়া অর্থের শতভাগই নির্ধারিত সংস্থার কাছে পৌঁছাবে।

বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, গ্রাহকরা নগদ অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করে সহজেই অনুদান দিতে পারবেন। নগদ অ্যাপে ‘ডোনেশন’ অপশনে গিয়ে পছন্দের দাতব্য সংস্থা নির্বাচন, অনুদানের পরিমাণ উল্লেখ এবং পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে। একইভাবে ইউএসএসডি কোড *১৬৭# ব্যবহার করেও অনুদান দেওয়া সম্ভব।

নগদের সহযোগী দাতব্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আল-মার্কাজুল ইসলামী, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, কেকে ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, মিশন সেভ বিডি, শক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডশিপ এনজিওসহ প্রায় ২০০টি প্রতিষ্ঠান।

নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রয়োজনের সময় মানুষ যেন সহজেই অসহায়দের পাশে দাঁড়াতে পারেন, সে লক্ষ্যেই দেশের শীর্ষ দাতব্য সংস্থাগুলোকে নগদের প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। অনুদানের ক্ষেত্রে কোনো ধরনের ফি বা চার্জ না রাখায় দাতার পুরো অর্থই ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যয় হবে।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির লাখো মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পরিস্থিতিতে বন্যার্তদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ জরুরি সহায়তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নগদ।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র