ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

দেশে প্রথমবারের মতো চালু হলো ‘ব্যাংকাসুরেন্স’

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ ডিসেম্বর ২০২৩, ৬:১১ বিকাল

Link Copied!

বাংলাদেশে প্রথমবারের মতো ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি বিক্রির “ব্যাংকাসুরেন্স” চালু করলো বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে বীমা কোম্পানির পাশাপাশি নির্ধারিত ব্যাংকগুলো বীমার বিভিন্ন ধরনের পলিসি ব্যাংকের গ্রাহকদের কাছে কর্পোরেট এজেন্ট হিসেবে বিক্রি করতে পারবে। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার প্রকাশ করেছে।

ব্যাংকাসুরেন্স হলো বীমা কোম্পানির পাশাপাশি সকল তফসিলি ব্যাংকগুলো নির্ধারিত বীমা কোম্পানির বিভিন্ন ধরনের পলিসি ব্যাংকের গ্রাহকদের কাছে বিক্রি করবে। বীমা কোম্পানির পাশাপাশি ব্যাংকগুলো কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করায় বীমা গ্রাহকের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। যা অর্থনীতিতে বীমা খাতের বিস্তৃতি ও অবদান বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একইসঙ্গে ব্যাংক যুক্ত গ্রাহকদের মধ্যে আস্থা বাড়বে।

সার্কুলারে বলা হয়েছে, কার্যরত তফসিলি ব্যাংকের মাধ্যমে ব্যাংকাসুরেন্স প্রবর্তনের নিমিত্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১) (ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সকল তফসিলি ব্যাংক বীমা কোম্পানির ‘কর্পোরেট এজেন্ট’ হিসেবে বীমাপণ্য বিপণন ও বিক্রয় ব্যবসায় ১২ ডিসেম্বর, ২০২৩ আজ মঙ্গলবার হতে নিয়োজিত হতে পারবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট