ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

দেশে খেলাপি ঋণ বেড়ে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ বিকাল

Link Copied!

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ ৪৫ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ ঋণ হিসেবে তুলে নেওয়া হয়েছে, তার ২০ দশমিক ২০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর।

ড. আহসান জানান, গত সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৫ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ব সরকারি ব্যাংকগুলোতে খেলাপির পরিমাণ বেশি।

তিনি জানান, গত সেপ্টেম্বরে ৪০ দশমিক ৩০ শতাংশ ঋণগ্রহীতা খেলাপি হলেও ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৪২ দশমিক ৮০ শতাংশে। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে এই সময়ে খেলাপি ঋণ ১১ দশমিক ৯০ থেকে বেড়ে ১৫ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে।

গভর্নর বলেছেন, কিছু ব্যাংকের পরিস্থিতির উন্নয়ন করতে হলে ব্যাংকগুলোকে একীভূত করার প্রয়োজন হতে পারে। তবে ব্যাংকগুলোর আমানত রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় থাকায় আমানতকারীদের চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

এ সময় আর্থিক খাতে বর্তমানে বা নিকট ভবিষ্যতে কোনো সংকট নেই বলেও আশ্বস্ত করেন গর্ভনর। তিনি বলেন, আইএমএফের মানদণ্ড অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে।

তিনি জানান, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, লেনদেনের ভারসাম্য ও চলতি হিসাব এখন স্থিতিশীল ও ইতিবাচক অবস্থানে রয়েছে।

দেশের দুর্বল কিছু ব্যাংকের অবস্থার উন্নতি করতে অর্থ মন্ত্রণালয় একটি খসড়া আইন পর্যালোচনা করেছে জানিয়ে গভর্নর বলেন, আইন পাস হলে ওই ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে এক প্রশ্নের উত্তরে ড. মনসুর বলেন, নিরাপত্তার কারণে ব্যাংকের সদরদপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নেই। তবে দেখা করার আগে অবশ্যই অনুমতির প্রয়োজন হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স