ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৪, ২:৪৫ বিকাল

Link Copied!

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগেও ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন ঢাকা ও রাজশাহী বিভাগে নেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches Handheld Garment Steamer & New Personal Care Devices

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

মেলানোমার ঝুঁকি ৪২ শতাংশ কমাবে মডার্নার এমআরএনএ ভ্যাকসিন

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বিমানঘাঁটিতে চীনের গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ

DMP-GRSP organized Capacity building workshop on Road Crash Investigation

রোড ক্র্যাশ তদন্তে ডিএমপির ১০ সদস্যের দক্ষ দল গঠনের উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে রোগ ঠেকানো কঠিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী