ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দেশের হাওর-বিল ইজারা সমস্যা দূর করতে ব্যবস্থা নিচ্ছে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৫, ১০:৩১ সকাল

Link Copied!

দেশের হাওর-বাঁওড়, বিল, জলাশয় ইজারা সংক্রান্ত বিদ্যমান সমস্যা দূর করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রবিবার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যেখানে প্রকৃত মৎস্যজীবী রয়েছে, সেখানকার জলমহালের সেই মৎস্যজীবীদের একমাত্র অধিকার। এ জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করা হচ্ছে। যেন এ নিয়ে মৎস্যজীবীদের আর কোনো সমস্যা না হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মাৎ খাদিজা খাতুন, নিমগাছী সমাজভিত্তিক মৎস্য সম্পদ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ।

 

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!