ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দূষণ তালিকায় ঢাকা শীর্ষ চারে

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ নভেম্বর ২০২৩, ৪:১৬ বিকাল

Link Copied!

আজ ২০ নভেম্বর সোমবার বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। আর দূষণ মাত্রার দিক থেকে ঢাকার অবস্থান চতুর্থ। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরে এই তালিকা প্রকাশ করে।

সোমবার সকাল ১০টা ২৩ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৭৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর শীর্ষে থাকা দিল্লির স্কোর ৩২২। এ ছাড়া পাকিস্তানের শহর করাচি ২৪৭ স্কোর নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে; ২৪৫ স্কোর নিয়ে পরের অবস্থানে আছে দেশটির আরেক শহর লাহোর। আর পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৭৬।

ঢাকার বাতাসে ধুলা
[ছবি : সংগৃহিত]
একিউআই স্কোর ১০০-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের প্রয়োজন ছাড়া বাড়ির যেতে নিষেধ করা হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারা বিশ্বের ৯০ ভাগ মানুষ দূষিত বায়ু গ্রহণ করতে বাধ্য হচ্ছে। ২০১৬ সালে ৭০ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়েছে এ বায়ুদূষণ। এর মধ্যে শিল্প কারখানা ও গাড়ি থেকে সৃষ্ট দূষণে মারা গেছে ৪২ লাখ, আর গৃহস্থালী বায়ুদূষেণের কারণে মারা গেছে ৩৮ লাখ মানুষ।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা