ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দুই চিকিৎসকের জামিন, চেম্বার ও অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৩, ১২:২৫ বিকাল

Link Copied!

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ‘ভুল চিকিৎসায়’ মা ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেফতার দুই চিকিৎসকের জামিন হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে চিকিৎসকরা। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। জামিনপ্রাপ্তরা হলেন- ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা।

ফলে আজ বিকেল থেকেই প্রাইভেট চেম্বার ও অপারেশন কাজ শুরু হবে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে ১৭ ও ১৮ জুলাই দুদিন সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার (প্রাইভেট চেম্বার) এবং ব্যক্তিগত অস্ত্রোপচার (প্রাইভেট অপারেশন) বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

গত শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি (অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) এ সিদ্ধান্ত নেয়। এছাড়া এ বিষয়ে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক গত রোববার (১৬ জুলাই) দেশের প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করেন চিকিৎসকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

কেনিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের মৃত্যু, শনাক্ত ২৮ সংস্পর্শ ব্যক্তি

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ায় প্লেগ মহামারি ছড়ানোর ঝুঁকি কতটা?

বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করছে বিমান

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান