ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দাম কমেছে সোনালি মুরগির, তবে ঊর্ধ্বমুখী ব্রয়লার

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ বিকাল

Link Copied!

সরকারি হিসেবে জুলাইয়ের তুলনায় আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনেকটাই স্থির নিত্যপণ্যের বাজার। তবে বাজারে সোনালি মুরগির দাম কমলেও, বেড়েছে ব্রয়লার। সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ব্রয়লার মুরগির বাজারে যেন আগুন! কেজিপ্রতি এ মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। তবে কিছুটা কমেছে সোনালি মুরগির দাম; ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। আর ১৫৫ থেকে ১৬০ টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম।

ব্যবসায়ীদের দাবি, বন্যায় প্রচুর মুরগি মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক খামার। ফলে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ায় দাম বাড়ছে ডিম ও মুরগির।

এদিকে, একমাসের বেশি সময় ধরে চড়া চালের দর। ব্যবসায়ীদের দাবি, কমতির বিপরীতে মৌসুমের শেষ দিকে এসে কেজিতে এক টাকা বেড়েছে দাম।

অন্যদিকে, কমতির হাওয়ালাগা মাছের বাজারও এখন বাড়তির দিকে। বড় আকারের রুই, কাতলা ও মৃগেল কিনতে কেজিপ্রতি ভোক্তাদের গুনতে হচ্ছে ৪০০-৫০০ টাকা।

আর ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২২শ থেকে ২৩শ, এক কেজির কাছাকাছি ওজনের ইলিশ ১৭শ থেকে ১৮শ টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের