ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

গ্রাহকদের প্রতি সুরক্ষার অঙ্গীকার পূরণের প্রতিফলন

তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ । ১৯৭ জন

আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহক সন্তুষ্টির দিক থেকে নিজেদের শক্তিশালী অবস্থান আরও সুদৃঢ় করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে (২০২৫) প্রতিষ্ঠানটি মোট ৩৮৪.৭৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে, যা দেশের অন্যতম নির্ভরযোগ্য ও আর্থিকভাবে সক্ষম ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থানকে আরও মজবুত করেছে।

গার্ডিয়ান লাইফ জানায়, পরিশোধিত দাবির মধ্যে, মৃত্যুজনিত দাবি বাবদ পরিশোধ করা হয়েছে ২১৮.৪৯ কোটি টাকা, স্বাস্থ্যবিমা দাবি বাবদ ১৪৪.৫৪ কোটি টাকা, এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি বাবদ ২১.৭৩ কোটি টাকা নিষ্পত্তি করা হয়েছে।

প্রয়োজনের সময়ে গ্রাহক ও তাদের পরিবারের পাশে থেকে সহায়তা প্রদানের অঙ্গীকারের প্রতিফলনই এই দাবি নিষ্পত্তি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গার্ডিয়ান লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “দাবি নিষ্পত্তি শুধুমাত্র লেনদেন নয়; এটি গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণের প্রমাণ। প্রতিটি দাবির ক্ষেত্রে আমরা স্বচ্ছতা, দ্রুততা এবং গ্রাহকের স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিই।”

তিনি আরও বলেন, “ডিজিটাল প্রযুক্তি ও সুশাসনে ধারাবাহিক বিনিয়োগের ফলে গার্ডিয়ান আজ গ্রাহক আস্থা, দক্ষতা ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

গার্ডিয়ান লাইফ প্রতিষ্ঠিত হয় ব্র্যাক, এপেক্স ও স্কয়ারের যৌথ উদ্যোগে, বাংলাদেশের মানুষের বিমা অভিজ্ঞতাকে উদ্ভাবন, নিষ্ঠা ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার লক্ষ্যে। বর্তমানে প্রতিষ্ঠানটি রিটেইল, গ্রুপ, মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল ও ব্যাংকাস্যুরেন্স চ্যানেল–এর মাধ্যমে প্রায় ১.৩ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে, যার মধ্যে রয়েছে ৫০০টিরও বেশি দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান।

দেশের প্রথম ও একমাত্র শতভাগ ক্যাশলেস ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে গার্ডিয়ান লাইফ নিরাপদ ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহ ও দাবি নিষ্পত্তি সম্পন্ন করে। এতে গ্রাহকেরা তাদের লেনদেনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার নিশ্চয়তা পান।

ধারাবাহিকভাবে উদ্ভাবন ও সম্প্রসারণের পথে এগিয়ে যাচ্ছে গার্ডিয়ান লাইফ। প্রতিষ্ঠানটি দেশের ইন্স্যুরেন্স খাতকে আরও স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও সম্পূর্ণ ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।