ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন ২০০ মিটার বাঁধ, পানিবন্দি প্রায় হাজার পরিবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ১১:০২ সকাল

Link Copied!

তিস্তা নদীর পানি ওঠানামার মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোতে নবনির্মিত প্রায় ২০০ মিটার তীর সংরক্ষণ বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে প্রায় এক হাজার পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। নতুন করে ভিটেমাটি হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিন গ্রামের প্রায় দেড় হাজার পরিবারের।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে তিস্তার পানি দ্রুত বাড়া-কমার কারণে নদীতীরজুড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। সোমবার রাতে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে ভাঙন আরও তীব্র আকার ধারণ করে। এতে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আমন ধানের বীজতলাও তলিয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, গঙ্গাচড়া উপজেলার তালপট্টি-নরশিং এলাকায় নির্মিত প্রায় দুই কিলোমিটার তীর সংরক্ষণ প্রকল্পের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে বসতভিটা, বিস্তীর্ণ ফসলি জমি, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি গুরুত্বপূর্ণ সড়ক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ভাঙন শুরুর পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। তারা নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে প্রায় ৬ হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে আরও জিও ব্যাগ ফেলা এবং অতিরিক্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

স্মৃতিশক্তি বাড়াতে গভীর ঘুমের বৈজ্ঞানিক রহস্য উন্মোচন

vivo Y500 Goes on Sale with Exclusive Offers

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা

তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন ২০০ মিটার বাঁধ, পানিবন্দি প্রায় হাজার পরিবার

কক্সবাজারে বন্যার পানি নামছে, সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র

পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের সতর্কতা

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৯০

দেশে ৭১ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে

Over 1,000 BYD Vehicles Now on the Roads of Bangladesh